1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

ডিএনসিসি মেয়রের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের ভার্চুয়াল বৈঠক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৪৭ Time View

ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামীর সাথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশেনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম একটি ভার্চুয়াল বৈঠক করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্টিত হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশেনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বৈঠককালে মেয়র আতিকুল ইসলাম ভারতের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও ভারত দুই বন্ধুপ্রতীম রাষ্ট্র। দুই দেশের মধ্যে নগর পরিকল্পনা ও নাগরিক সেবা প্রদানে একে অন্যের সাথে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করতে পারে। এতে উভয় দেশের শহরগুলো আরও সমৃদ্ধ হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে বিক্রম কুমার দোরাইস্বামী ঢাকা শহরে ডেইলি ইনটিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, ইনটেলিজেন্ট সিকিউরিটি সিস্টেম, ইনটেলিজেন্ট লাইটিং সিস্টেম, উত্তরা ৪ নম্বর সেক্টর পার্কের উন্নয়ন ইত্যাদি বিষয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠককালে অন্যদের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা ও প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ