1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৪৫ Time View

কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের এগারোমাইল লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রতন দুর্ঘটনায় পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

উদ্ধার কাজে অংশ নেয়া কুষ্টিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট ওয়াহিদ জানান, আজ দুপুর সাড়ে ৩টার দিকে ইফাদ নামে যাত্রীবাহী অ্যাম্বুলেন্স কুষ্টিয়া থেকে ঝিনাইদহ যাচ্ছিল। পথিমধ্যে কুষ্টিয়া সদর উপজেলার লক্ষ্মীপুর বাজারের পাশে একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্সের ভেতরে ৫ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে এক নারীসহ ৫ জনকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকেল চারটার দিকে উদ্ধার অভিযান শেষ হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি সরিয়ে দেয়ার পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আহত ব্যক্তিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ও নিহতদের ময়নাতদন্তের জন্য মৃতদেহ একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ