1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

টিসিবির পণ্য বৃহস্পতিবারও বিক্রি হবে

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৭৫ Time View

গতকাল মঙ্গলবার (৫ জুলাই) পর্যন্ত ডিলারদের মাধ্যমে পণ্য বিক্রি করার কথা থাকলেও সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তাদের কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার (৭ জুলাই) পর্যন্ত বাড়িয়েছে।

অধিকাংশ এলাকায় বরাদ্দ করা পণ্য বিক্রি শেষ না হওয়ায় দুদিন সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছে টিসিবি।

বুধবার (৬ জুলাই) টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, দেশের অনেক এলাকায় এখনও ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি শেষ হয়নি। সেজন্য সময় বাড়ানো হয়েছে।

তিনি জানান, ঢাকার দুই সিটি করপোরেশনে কার্ডে পণ্য বিক্রি হয়েছে ৭৫ শতাংশের মতো। অনেকে ঈদ উপলক্ষে গ্রামে চলে যাওয়ায় পণ্য নিতে পারেননি। সেজন্য ঈদের পর দ্বিতীয় ধাপে পণ্য বিক্রি চলতে পারে।

সারা দেশে এক কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে পণ্য দেওয়ার জন্য ফ্যামিলি কার্ডে বিপণনের সিদ্ধান্ত নেয় টিসিবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ