1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

টিভি সংবাদ শিরোনামে বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা স্থগিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ১১২ Time View

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে সংবাদ প্রচারের বিভিন্ন অংশে বাণিজ্যিক স্পন্সরের বিজ্ঞাপন প্রচারের ওপর নিষেধাজ্ঞা দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

আজ রোববার (১৮ অক্টোবর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ। বিটিআরসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খোন্দকার রেজা-ই রাকিব।

এর আগে গত বছরের ৬ মে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে সংবাদ প্রচারের বিভিন্ন অংশে বাণিজ্যিক স্পন্সরের বিজ্ঞাপন প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেন হাইকোর্ট।

এ সংক্রান্ত একটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাংক শেখর সরকারের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

পরে রিটের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ উদাহরণ হিসেবে বলেন, ‘অমুক ব্যাংক বাণিজ্য সংবাদ, হাসপাতাল স্বাস্থ্য সংবাদ, এই ধরনের কোনও টাইটেল স্পন্সর করে বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা দেন’।

তিনি আরও বলেন, ‘সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে বিজ্ঞাপন নিলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা সংবাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়- এরকম অভিযোগে ২০১১ সালে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। এম এ মতিন নামের এক স্কুলশিক্ষক এই রিট দায়ের করেছিলেন। তবে রিটকারীর মৃত্যুর পর ফারুক মো. হাসিব নামের একজন ব্যবসায়ী ওই রিটে পক্ষভুক্ত হয়ে মামলার কার্যক্রম চলমান রাখেন। পরে ওই রিটের ওপর রুল জারি করেন হাইকোর্ট। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের সচিব, বেসরকারি সব টেলিভিশন চ্যানেলের মালিকসহ মোট ২৪ জনকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ