1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

জেফ বেজোসের সম্পদ বেড়েছে ৭২ বিলিয়ন ডলার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৪৬ Time View

বিশ্বের সেরা ধনী হিসেবে আবারও তাক লাগিয়েছেন আমাজনের প্রধান নির্বাহী ও প্রেসিডেন্ট জেফ বেজোস। ২০২০ সালে তিনি আরও ৭ হাজার ২৭০ কোটি ডলারের বেশি প্রাচুর্য্যের অধিকারী হয়েছেন। ফলে গত বছরের তুলনায় ৬৩.৩% হারে প্রবৃদ্ধি অর্জন করেছে বেজোসের সম্পদ।

বিশ্বের সবচেয়ে বেশি সম্পদশালী ব্যক্তি হিসেবেই বছর শুরু করেছিলেন জেফ বেজোস। শেষটাও শীর্ষে থেকেই হয়েছে। এখন তার ব্যক্তিগত সম্পদের আর্থিক ১৮৫ বিলিয়ন ডলার।

বেজোসের সম্পদ উৎস তার নিজ প্রতিষ্ঠানে বড় অংশের মালিকানা বা কোম্পানি শেয়ার। মহামারী করোনাভাইরাসের সময় পুঁজিবাজারে অ্যামাজনের শেয়ার ধরে রেখেছে ঈর্ষণীয় প্রবৃদ্ধির ধারাবাহিক রেকর্ড। এ কারণেই বেজোসের আয় বেড়েছে।

২০২০ সালে অ্যামাজনের নাটকীয় উত্থানের পেছনে ছিল বেজোসের স্বভাবজাত ব্যবসায়ীক বিচক্ষণতা। ব্যবসায় মহামারীর প্রভাব সঠিক ব্যবস্থাপনায় নিয়ে এসে পণ্য ডেলিভারির সক্ষমতা নতুন উচ্চতায় নেন বেজোস। চলতি বছর মহামারীর কারণে প্রযুক্তিখাত এবং ঘরে বসে পণ্য কেনার রমরমা ব্যবসায় বিত্তশালী হয়েছেন তিনি। এই দুটি খাতেই অ্যামাজন সবচেয়ে বেশি ব্যবসা করে।

আয় বাড়লেও মহামারীর ঝুঁকি মোকাবিলা করে কাজ করার দরুণ বেজোস কর্মীদের যথাযথ বেতন-ভাতায় পুরস্কৃত করেননি বলে অভিযোগও রয়েছে। সম্প্রতি ব্লুমবার্গের এক প্রতিবেদন সূত্রে জানা যায়, অ্যামাজনের চার হাজার কর্মী সরকারি খাদ্য সহায়তার মাধ্যমে জীবন ধারণ করছেন।
খবর বিজনেস ইনসাইডার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ