1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

‘জাফর অভিমান করলেও জাপাতেই আছেন’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৩
  • ১৩৪ Time View

jaforজাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদের বিবৃতিকে ‘অভিমান’ বলে উল্লেখ করেছেন।

রোববার বেলা সাড়ে ১১টায় জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “কাজী জাফর এ ধরনের বক্তব্য দিতে পারেন না। যদি অভিমান করে দিয়েও থাকেন, তিনি জাতীয় পার্টিতেই রয়েছেন।”

এর আগে শনিবার সন্ধ্যায় কাজী জাফর বলেন, “শেখ হাসিনার অধীনে তথাকথিত নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে অংশগ্রহণ করেছেন হুসাইন মুহাম্মদ এরশাদ। এ ঘটনায় শুধু আমি নই, সমগ্র জাতি স্তম্ভিত।”

তবে রোববার এরশাদ সাংবাদিকদের বলেছেন, “জাতীয় পার্টিতে কোনো ভাঙন নেই। এই পার্টির ঐক্য অটুট রয়েছে।”

দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে বলেও তিনি এসময় আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচন ও সরকার পদ্ধতিকে সামনে রেখে জাতীয় পার্টির নতুন নির্বাচনী ইশতেহার তৈরি হচ্ছে বলেও জানান এরশাদ।

দলীয় সূত্রমতে, ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে জাতীয় পার্টির ইশতেহার ঘোষণা করা হতে পারে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ