1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

জবির শিক্ষক বাসে আগুন

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারি, ২০১৫
  • ১২৬ Time View

busju21জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকদের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের সামনে এই ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল ও পরিবহন অফিস সূত্রে জানা গেছে, বুধবার দুপুর পৌনে ১২টার দিকে ক্যাম্পাসের নতুন ভবনের সামনে (বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক) মিরপুরগামী শিক্ষকদের একটি বাস (ঢাকা মেট্রো ঝ ১৪-০০৪৯) পার্কিংয়ে রাখা অবস্থায় আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বাসটির ৮-১০টি সিট পুড়ে গেছে।
এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। এদিকে ক্যাম্পাসের ভেতরে বাসে আগুন দেয়ার ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন কমিটির আহ্বায়ক ড. নূরে আলম আব্দুল্লাহ বলেন, পার্কিংয়ে থাকা অবস্থায় বাসটিতে আগুন দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. নুর মোহাম্মাদ বলেন, বাসে আগুন দেওয়ার পর ক্যাম্পাসের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ