1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি

জন্মদিনে শচীনের রেকর্ড স্পর্শ করলেন কোহলি

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৭১ Time View

শ্রীলঙ্কার বিপক্ষে শচীন টেন্ডুলকারের ঘরের মাঠ মুম্বাইতেই সুযোগ ছিল বিরাট কোহলির সামনে। কিন্তু সেই ম্যাচে ১২ রানের জন্য শতক হাতছাড়া করেন তিনি। শচীনের রেকর্ডে ভাগ বসাতে বেশিদিন অপেক্ষা করতে হয়নি কোহলিকে। রোববার (০৫ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের ৪৯তম শতক হাঁকিয়ে ছুঁয়ে ফেলেন শচীনের রেকর্ড। বর্তমানে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরিয়ান কোহলি ও শচীন।
৪৯টি শতক করতে টেন্ডুলকারকে খেলতে হয়েছিল ৪৫১ ইনিংস, কোহলি সেটি ছুঁয়ে ফেলেছেন ২৭৭ ইনিংসেই। বাংলাদেশের বিপক্ষে ১০৩ রানের ইনিংস খেলার পর থেকেই টেন্ডুলকারের রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় ছিলেন কোহলি। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ সুযোগ পেয়েও শেষ পর্যন্ত শতকের দেখা পাননি তিনি। কিউইদের বিপক্ষে ফেরেন ৯৫ রান করে আর লঙ্কানদের বিপক্ষে কোহলির ব্যাট থেকে এসেছিল ৮২ রান। শেষ পর্যন্ত বহুল কাঙ্ক্ষিত তিন অঙ্কের দেখা মিলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংসের শেষ দিকে।
কোহলি ও আয়ারের দারুণ ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান সংগ্রহ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ