1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতির কবল থেকে সমাজকে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৬৭ Time View

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি শান্তি বজায় রাখা, জঙ্গীবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের হাত থেকে সমাজকে রক্ষা করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে, ডিজিএফআই-তে কর্মরত অফিসার এবং অন্যান্য পদবির সদস্যদের জন্য নব নির্মিত বাসস্থানের উদ্বোধনী অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি। গণভবন থেকে ভার্চুয়ালি ডিজিএফআই অফিসার্স মেস ঢাকা ক্যান্টনমেন্টে যুক্ত হয়ে বক্তব্য রাখেন তিনি।

গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আবাসন প্রকল্প ছাড়াও বিভিন্ন স্থাপনার উদ্বোধন করে সরকার প্রধান বলেন, যুব সমাজকে রক্ষা করতে পারলেই দেশের উন্নয়নে তাদের মেধা কাজে লাগানো যাবে। সততা, নিষ্ঠার সঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের প্রতি মানুষের প্রতি কর্তব্য পালন করবেন, সেটিই আমাদের কামনা, আপনারা সেটিই করবেন। দেশের ইতিহাসটা জানতে হবে, দেশকে জানতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কাজ করতে হবে।

দেশের প্রতি, দেশের সাধারণ মানুষের প্রতি কর্তব্য পালনে সততা, নিষ্ঠার পরিচয় দেয়ার নির্দেশনাও দেন সরকার প্রধান।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা কিন্তু একদিকে যুদ্ধবিধস্ত দেশ গড়ে তুলছিলেন। অপরদিকে এই সশস্ত্র বাহিনীকেও যথাযথভাবে তিনি গড়ে তুলেছেন এবং তার যে ভবিষ্যৎবাণীগুলো; তিনি যে আমাদের একটা নীতিমালা দিয়ে গেছেন প্রতিরক্ষা নীতিমালা, আওয়ামী লীগ সরকারে আসার পর থেকে সেটি মেনেই আমরা কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। যেটি আমি আমার বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে শিখেছি। সেটিই আমি সবসময় চাই। দেশের প্রতি যদি ভালোবাসা না থাকে, যদি মানুষের দায়িত্ববোধ-কর্তব্যবোধ না থাকলে তাহলে যে কোনো দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করা যায় না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ