1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ

চলে গেলেন প্রখ্যাত ব্রিটিশ অভিনেতা বব হসকিন্স

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০১৪
  • ১৮৩ Time View

bob hosপ্রখ্যাত ব্রিটিশ অভিনেতা বব হসকিন্স মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। মঙ্গলবার রাতে হাসপাতালে তিনি মারা যান। এই অভিনেতা নিউমোনিয়ায় ভুগছিলেন বলে বুধবার তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

‘হু ফ্রেমড রজার র‌্যাবিট’ ও ‘দ্য লং গুড ফ্রাইডে’-এর মতো অনেক ছবিতে তিনি অভিনয় করেছেন। গাট্টাগোট্টা খর্বাকৃতির লন্ডনবাসী এই অভিনেতা আশির দশক দুর্বৃত্তদের নিয়ে নির্মিত ব্রিটিশ ছবিতে অভিনয় করে খ্যাতি লাভ করেন।

হসকিন্স অস্কারের জন্য মনোনীত হন। ১৯৮৬ সালে ‘মোনালিসা’ ছবিতে কুখ্যাত এক অপরাধীর চরিত্রে অভিনয় করে তিনি গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন। পার্কিনসন্স রোগ ধরা পড়ার পর ২০১২ সালে তিনি অভিনয় জীবন থেকে অবসর নেন।

স্যামুয়েল এল জ্যাকসন ও জেমস উডসের মতো হলিউড তারকারা তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ