1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

চট্টগ্রামে করোনা ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ১১০ Time View

গত ২৪ ঘণ্টায় মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে চট্টগ্রামে আরও ১৭ জন মারা গেছেন। এ ছাড়া আক্রান্ত হয়েছেন এক হাজার ৩১৫ জন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

করোনা শনাক্তের হার প্রায় ৩৭ দশমিক চার এক শতাংশ। এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ৭৯ হাজার ৭৫১ জন ও মৃত্যু হয়েছে ৯৪৯ জনের।

এর আগে বুধবার চট্টগ্রাম বিভাগে মারা যায় ৩৬ জন। এর মধ্যে চট্টগ্রামেই ১৭ জন। এ ছাড়া কুমিল্লায় ৮ এবং ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনীতে ১১ জনের মৃত্যু হয়।

এদিকে বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মারা গেলেন ২০ হাজার ১৬ জন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১৬ হাজার ২৩০ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ১০ হাজার ৯৮২ জনে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ