1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির নির্বাচনে রুকনদের গোপন ভোট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৫২ Time View

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর ২০২৭-২৮ সেশনের আমির নির্বাচনের লক্ষ্যে ব্যালটের মাধ্যমে গোপন ভোট দিয়েছেন সংগঠনটির রুকনরা। এ উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপজেলা ও পৌরসভার পুরুষ ও মহিলা রুকনরা অংশ নিয়ে জেলা আমির নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রামের ডলি রিসোর্ট মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহা. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, জেলা জামায়াতের বাইতুল মাল সেক্রেটারি অধ্যাপক কামাল উদ্দিন জাফরী, জেলা কর্মপরিষদ সদস্য ও দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খায়রুল ইসলাম, চৌদ্দগ্রাম পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহীম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বেলাল হোসাইন এবং সহকারী সেক্রেটারি আব্দুর রহিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা শাখার রুকনরা ব্যালটের মাধ্যমে গোপন ভোট প্রদান করেন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এ ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হয়। এর মাধ্যমে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আগামী ২০২৭-২৮ সেশনের আমির নির্বাচনের প্রক্রিয়ায় অংশ নেন স্থানীয় রুকনরা।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বেলাল হোসাইন মঙ্গলবার সন্ধ্যায় বলেন, “জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী রুকন বা সদস্যরা ব্যালটের মাধ্যমে গোপন ভোট দিয়েছেন। আগামী মাসেই কেন্দ্রীয়ভাবে সারাদেশের জেলা ও মহানগর আমিরদের নাম একযোগে ঘোষণা করা হবে।”

সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন। আগামী মাসে কেন্দ্রীয়ভাবে জেলা ও মহানগর আমিরদের নাম ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের পরবর্তী ধাপ সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ