1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্মিথের ঘাড়ের চোট নিয়ে সন্দেহ ও ক্রিকেট অস্ট্রেলিয়ার ব্যাখ্যা পালিয়ে যুক্তরাষ্ট্রে বলসোনারো, নিজেকে ব্রাজিলের বৈধ নেতা দাবি সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা ফের শান্তি আলোচনা শুরুর সম্ভাবনায় কমল তেলের দাম জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ব্যাংক বন্ধ যেসব এলাকায় এক দিনে এক লাখ গাছের চারা রোপণ, চট্টগ্রামে সবুজ ফিরিয়ে আনার ব্যতিক্রমী উদ্যোগ মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক ওসি ও এসআই কারাগারে দক্ষ জনশক্তি গড়ায় গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির যুক্তরাষ্ট্রে নেমে নিজেকে ব্রাজিলের ‘বৈধ নেতা’ বলে দাবি বোলসোনারোর

কুনিও হত্যার দায় স্বীকার আইএসের রেডিওতে

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০১৫
  • ১৬৮ Time View

জঙ্গি সংগঠন আইএসের পরিচালিত একটি ইন্টারনেট রেডিও স্টেশনে দাবি করা হয়েছে, astdahsdসংগঠনটির বাংলাদেশ শাখা রংপুরে গত শনিবার জাপানি নাগরিক হোশি কুনিওকে হত্যা করেছে সিরিয়া ও ইরাকে আইএসের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের চলমান অভিযানে জাপান অংশ নেয়ায় ওই নাগরিককে হত্যা করা হয়। জাপানের সরকারি গণমাধ্যম এনএইচকে এ খবর দিয়েছে। ওই চ্যানেলের প্রতিবেদনে বলা হয়, শনিবার অজ্ঞাতনামা হামলাকারীদের গুলিতে নিহত হওয়া হোশি কুনিও রংপুরে একটি কৃষি প্রকল্পে কাজ করতেন। একই দিনে নিজেদের আইএসের বাংলাদেশ শাখা দাবি করা একটি গোষ্ঠী হামলার দায় স্বীকার করে অনলাইনে বিবৃতি প্রকাশ করে।
এদিকে গত রবিবার আইএস পরিচালিত একটি ইন্টারনেট রেডিও স্টেশন থেকে প্রায় একই ধরনের একটি বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, আইএসের বাংলাদেশ শাখার সদস্যরা জাপানি নাগরিককে খুঁজে বের এবং গুলি করে হত্যা করে। কারণ আইএস গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীতে অংশ নিচ্ছে জাপান।
অন্যদিকে, এ বিবৃতিটির বিশ্বাসযোগ্যতা এখনও যাচাই করা সম্ভব হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্য ওই হত্যাকাণ্ডে আইএসের জড়িত থাকার দাবি উড়িয়ে দিয়েছেন। পুলিশ অপরাধস্থল থেকে পালিয়ে যাওয়া তিনজনকে খুঁজছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ