1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

কাশ্মীরে তীর্থযাত্রীদের উপর হামলার নিন্দা প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০১৭
  • ১০১ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের অমরনাথে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন।
তিনি উগ্র চরমপন্থার বিরুদ্ধে নিকট প্রতিবেশী দেশটির সঙ্গে কাজ করতে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী গতকাল সোমবার জম্মু ও কাশ্মীরের অমরনাথের উদ্দেশ্যে তীর্থযাত্রী একটি বাসে নৃশংস সন্ত্রাসী হামলায় নারী-পুরুষসহ ৭ জন নিহত ও অনেকে আহতের ঘটনা জানতে পেরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে প্রেরিত এক বার্তায় বলেন, ‘আমি এই নির্মম হামলায় গভীরভাবে শোকাহত।’
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদ ও উগ্র চরমপন্থার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এবং এ ধরনের বর্বর কর্মকা-ের নিন্দা জানায়। ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হিসেবে এই অঞ্চল ও অন্যান্য অঞ্চল থেকে এই ভয়াবহতা নির্মূলের অভিন্ন প্রয়াসে আমরা একযোগে কাজ করে যাবো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর মাধ্যমে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং আহত তীর্থযাত্রীদের দ্রুত আরোগ্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ