1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির

কাঠালে গাঁজা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০১৪
  • ১২৫ Time View

gaja_drugচট্টগ্রামে একটি ট্রেন থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চল।

সোমবার গভীর রাতে নগরীর পুরাতন রেলস্টেশন থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া এসব গাঁজা কাঠালের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের তত্ত্বাবধায়ক চৌধুরী ইমরুল বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত একটার দিকে জিআরপি থানার পুরাতন স্টেশনের ৫নং প্লাটফরমে চট্টলা এক্সপ্রেস এর ৪১৩নং বগিতে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। একটি সিনথেটিক বস্তার ভেতরে ৩টি বড় কাঠাল ছিল। কাঠালগুলোর অস্বাভাবিক আকৃতি দেখে সন্দেহ হলে সেগুলো তল্লাশি করা হয়। পরে কাঠালগুলোর ভেতরে বিশেষ কায়দায় লুকানো পলিথিনের প্রতিটি পোটলায় দুই কেজি করে মোট ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।”

এ ঘটনায় জিআরপি থানায় সার্কেল পরিদর্শক জাকির হোসেন সাধারণ ডায়েরি করেছেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ