1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

করোনা বিষয়ক জাতীয় কমিটির সভাপতি করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৫০ Time View

মহামারি করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বর্তমানে তিনি নিজ বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা আপাতত ভালো।

বুধবার (৪ নভেম্বর) রাতে জানতে চাইলে বিএমডিসির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. আরমান হোসেন ডা. শহীদুল্লাহর করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত কয়েকদিন ধরে ডা. শহীদুল্লাহ ঠান্ডা ও জ্বরে ভুগছিলেন। পরে করোনার নমুনা পরীক্ষা করতে দিয়েছিলেন।

যোগাযোগ করে তিনি জানতে পারেন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে তার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বাসাতেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন। বড় ধরনের কোনো জটিলতা নেই।

ডা. শহীদুল্লাহ জাতীয় পরামর্শক কমিটির সভাপতি হিসেবে করোনার সংক্রমণ ও মৃত্যু রোধে শুরু থেকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ