1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

করোনা টিকা নিলেন জেমস

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৯৩ Time View

করোনার টিকা নিলেন দেশের শীর্ষ রকস্টার জেমস।

আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এসে তিনি টিকা গ্রহণ করেন। দেশে স্বতন্ত্র তারকা শিল্পীদের মধ্যে সম্ভবত তিনিই প্রথম এই নজির সৃষ্টি করলেন।

জেমস-এর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, কোনো সংগঠন, প্রতিষ্ঠানের উদ্যোগ কিংবা কোটায় নয়, নিজেই উদ্যোগী হয়ে করোনার টিকা নিয়েছেন জেমস। তিনি মনে করেন, দেশের সকল নাগরিকই এই টিকা নেওয়া জরুরি।

তিনি আরও জানান, শুরু থেকেই টিকা গ্রহণের বিষয়ে পজিটিভ ছিলেন জেমস। প্রথম দিনই তিনি টিকা নেওয়ার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। এরপর আজ তিনি হাসপাতালে এসে তা গ্রহণ করলেন।

দেশের তারকা শিল্পীদের মধ্যে সবার আগে করোনার টিকা গ্রহণ করেন নওশীন নাহরীন মৌ। তিনি যুক্তরাষ্ট্র অবস্থান করছেন এবং সেখানে স্বাস্থ্যকর্মী কোটায় তিনি টিকা নেন। আর দেশে অবস্থানরত শিল্পীদের মধ্যে সংসদ সদস্য কোটায় সর্বপ্রথম টিকা নেন সুবর্ণা মুস্তাফা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ