1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

করোনার উৎপত্তি : বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তে বাধা চীনের

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ৫২ Time View

চীনের বিরুদ্ধে করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে তদন্তে বাধা দেয়ার অভিযোগ তুলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

দেশটির হুবেই প্রদেশের উহানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারী দলের যাওয়ার কথা থাকলেও প্রবেশের অনুমতি দেয়নি বেইজিং। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রেয়েসাস।

এদিকে যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে মৃত্যু আবারও ৩ হাজার ছাড়িয়েছে। আর একদিনে শনাক্ত হয়েছে সোয়া ২ লাখের বেশি। দেশটির ক্যালিফোর্নিয়ায় সংক্রমণ বেড়েই চলেছে। ৪ কোটি মানুষের অঙ্গরাজ্যটির স্বাস্থ্যখাত প্রায় ভেঙে পড়তে চলেছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে শুধু এক মাসেই ৪ লাখ শনাক্ত হয়েছে। হাসপাতালগুলোর আইসিইউ এবং মর্গগুলো প্রায় পূর্ণ। লস অ্যাঞ্জেলেস কাউন্টির জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সেখানে প্রতি ১৫ মিনিটে একজন করোনা রোগীর মৃত্যু হচ্ছে।

যুক্তরাজ্যে গেল সপ্তাহে প্রতি ৫০ জনে একজন করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যা বিভাগ। দেশটিতে আজ থেকে আবারও কঠোর লকডাউন জারি করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ