1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

কক্সবাজারে আটকা ৪ শিক্ষার্থী উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৪৫ Time View

কক্সবাজারের হিমছড়ির দুর্গম পাহাড়ে আটকে পড়া চার শিক্ষার্থীকে উদ্ধার করেছে বিমান বাহিনীর উদ্ধারকারী একটি দল। শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে হিমছড়ির দুর্গম দরিয়ানগর পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

জানা গেছে, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী কক্সবাজার ভ্রমণে আসেন। হিমছড়ির দরিয়ানগর পাহাড়ি এলাকায় যাওয়ার পর তারা কোথায়, কোন অবস্থানে আছে তা নির্ধারণ করতে পারছিলেন না। এক পর্যায়ে তারা পাহাড়ি এলাকায় আটকে পড়েন। অবশেষে কল দেন ৯৯৯ এ (জাতীয় হেল্প লাইন)। হেল্প লাইনে ঘটনা জানার পর পুলিশ শিক্ষার্থীদের উদ্ধারে বিমান বাহিনীকে অবহিত করেন।

এদিকে বিমানবাহিনী দায়িত্ব নিয়ে বিকেলে দরিয়ানগর পাহাড়ি এলাকায় অনেক খোঁজাখুঁজির পর তাদের অবস্থান শনাক্ত করে। পরে ওই শিক্ষার্থীদের উদ্ধার করে হেলিকপ্টারে কক্সবাজার বিমানবন্দরে নিয়ে আসা হয়।

অন্যদিকে মেডিকেল টিম গঠন করে উদ্ধারকৃত শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ