1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

এমপি রানার জামিন আদেশ স্থগিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭
  • ১৮২ Time View

টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানাকে (টাঙ্গাইল-৩ আসন) হাইকোর্টের দেয়া জামিন ৪ মাসের জন্য স্থগিতাদেশ বহাল রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
গত ৮ মে দেয়া এ স্থগিতাদেশের সংশোধনী চেয়ে আনা আবেদনের ওপর আজ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ কোন আদেশ দেয়নি। বিষটির ওপর শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।
ফলে তার জামিন স্থগিত খাকছে বলে আইনজীবীরা জানায়। এর আগে গত ১৬ এপ্রিল রানার জামিন গত ১৮ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছিলো। ১৮ এপ্রিল শুনানি শেষে গত ৮ মে পর্যন্ত জামিন আদেশ স্থগিত করেছিলো আপিল বিভাগের চেম্বার কোর্ট। বিষয়টির ওপর ওইদিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হয়। পরে আদালত জামিন আদেশটি ৪ মাসের জন্য স্থগিত করে আদেশ দেয়।
গত ১৩ এপ্রিল হাইকোর্ট এমপি রানার জামিন মঞ্জুর করে আদেশ দেয়। এ আদেশের বিরুদ্ধে আপিলে যায় রাষ্ট্রপক্ষ।
আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি চালিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় এমপি রানা গত বছরের ১৮ সেপ্টেম্বর আত্মসমর্পণ করলে তাকে কারাগারে প্রেরণ করে টাঙ্গাইলের বিচারিক আদালত। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ