1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

এবারের ঈদে ভক্তদের দেখা দিলেন না সালমান

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ১০৩ Time View

ঈদুল আজহার দিনে ভক্তদের দেখা দিয়েছিলেন শাহরুখ খান। ‘মান্নাত’-এর ঝুলবারান্দায় দাঁড়িয়ে নিচে অপেক্ষারত অনুরাগীদের শুভেচ্ছা জানান ‘বাদশা’। তবে নিরাশ করলেন আরেক খান। একবারের জন্যও বাসভবন ‘গ্যালাক্সি’র বাইরে বেরোননি সালমান। তাকে দেখতে রোববার ভিড় করেছিলেন অগণিত মানুষ। কিন্তু অন্যান্যবারের মতো বাইরে এসে তাদের শুভেচ্ছা জানালেন না ‘ভাইজান’।

কারণটা কী? নানা জল্পনা পেরিয়ে জানা গেল আসল খবর। মুম্বাইয়ের সংবাদমাধ্যমের দাবি, সিধু মুসে ওয়ালার হত্যাকাণ্ডের পর আর কোনো ঝুঁকি নিতে চাইছেন না ‘ভাইজান’। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল যে তাকে আর তার বাবাকেও খুনের হুমকি দিয়েছিল। নিরাপত্তার কারণেই তাই তারপর থেকে আর জনসমক্ষে আসেন না সালমান। ‘গ্যালক্সি’র চারপাশে ১৫টির মতো সিসি ক্যামেরা বসানো আছে। রয়েছে কড়া পুলিশ পাহারাও। সব মিলিয়ে এবছরের পরিস্থিতি অনেকটাই আলাদা।

তাই প্রিয় অভিনেতার সঙ্গে ঈদ পালনের আনন্দ অধরাই থেকে গেল ভক্তদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ