1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ৫৪ Time View

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (৯ জুলাই) রাত ১০টার দিকে এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

নিহতদের পরিচয় জানা যায়নি। তবে সবাই গরু বিক্রির জন্য শরীয়তপুর থেকে ঢাকা যাচ্ছিলেন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

এ বিষয়টি নিশ্চিত করে হাঁসাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক উৎপল দাস জানান, গরু বহনকারী পিকআপ ভ্যানটি শরীয়তপুর থেকে ঢাকায় যাচ্ছিল। এক্সপ্রেসেওয়ের কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে একই লেনে থাকা অজ্ঞাত একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে (মিটফোর্ড হাসপাতাল) পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ