1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

একাধিক সম্পর্কের জেরে মা-বাবার হাতে মেয়ে খুন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭
  • ১০৩ Time View

চারিদিকে ছড়িয়ে গেছে, দশম শেণির পরীক্ষায় অকৃতকার্য হয়ে বিষ পানে আত্মহত্যা করেছে ১৬ বছর বয়সী কিশোরী। কিন্তু মরদেহ দেখার পরই সন্দেহ হয় পুলিশের। সুরতহাল প্রতিবেদনেও উল্লেখ করা হয় ঘাড়ে ও গলায় দাগ থাকার বিষয়টি।

ভারতের মাদুরাইয়ের কিলাভানেরি গ্রামের ঘটনা। গত ৭ ডিসেম্বর অস্বাভাবিক মৃত্যু হয় ওই কিশোরীর। তার পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়, দশম শ্রেণির পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে সে।

কিন্তু মাদুরাইয়ের সরকারি হাসপাতালে কিশোরীর ময়নাতদন্তের পর জানা যায় মৃত্যুর প্রকৃত কারণ। চিকিৎসকরা সাফ জানিয়ে দিয়েছেন, বিষক্রিয়ায় নয়, শ্বাসরোধের কারণে কিশোরীর মৃত্যু হয়েছে।

আবারও ওই বাড়িতে আসেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জেরা শুরু করেন পরিবারের লোকদের। জেরার মুখে ভেঙে পড়েন কিশোরীর বাবা-মা।

আত্মহত্যা বদলে গেল খুনে। পুলিশের কাছে কিশোরীর বাবা-মা খুনের বিষয়টি স্বীকার করেন। তার বাবা-মার দাবি, গ্রামের বহু ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল তাদের মেয়ে।

তারা আরও জানান, এতে পরিবারের বদনাম হচ্ছিল। অনেক বুঝিয়েও ফল হয়নি। তাই পরিবারের সম্মান বাঁচাতেই মেয়েকে খুন করার সিদ্ধান্ত নেন তারা।

হত্যার বিষয়টি স্বীকারের পর কিশোরীর বাবা-মাকে গ্রেফতার করে পুলিশ। আদালত অভিযুক্তদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ