1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পালিয়ে যুক্তরাষ্ট্রে বলসোনারো, নিজেকে ব্রাজিলের বৈধ নেতা দাবি সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা ফের শান্তি আলোচনা শুরুর সম্ভাবনায় কমল তেলের দাম জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ব্যাংক বন্ধ যেসব এলাকায় এক দিনে এক লাখ গাছের চারা রোপণ, চট্টগ্রামে সবুজ ফিরিয়ে আনার ব্যতিক্রমী উদ্যোগ মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক ওসি ও এসআই কারাগারে দক্ষ জনশক্তি গড়ায় গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির যুক্তরাষ্ট্রে নেমে নিজেকে ব্রাজিলের ‘বৈধ নেতা’ বলে দাবি বোলসোনারোর ডলারের দাম বাড়ায় রিজার্ভ থেকে ১২ কোটি ২০ লাখ ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

একমাস আইপিও অনুমোদন বন্ধ থাকবে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ নভেম্বর, ২০১২
  • ১৩৭ Time View

একই সঙ্গে একাধিক আইপিওর অনুমোদন দেয়া নিয়ে বিনিয়োগকারীদের তীব্র সমালোচনার মুখে পড়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বর্তমান নাজুক পরিস্থিতিতে এ ধরণের সিদ্ধান্তের কারণে নিয়ন্ত্রক সংস্থার উপর আস্থা সংকট দেখা দিয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। এমনি এক পরিস্থিতিতে এসইসি আগামী একমাস আইপিও অনুমোদন বন্ধ রাখবে বলে বাজারে গুঞ্জণ শোনা গেছে। তবে নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে বিষয়ে কোন মন্তব্য করা হয়নি।

জানা যায়, এসইসি গত ২ মাসে ১০টি কোম্পানির আইপিও অনুমোদন দিয়েছে। বাজারের এই মন্দাবস্থায় এতোগুলো কোম্পানির আইপিও অনুমোদন এক সঙ্গে দেয়া সঠিক হয়নি বলে মন্তব্য বিনিয়োগকারীদের। তাদের মতে, আগে বাজারকে একটি স্থিতিশীল অবস্থায় নিতে হবে তারপর আইপিও অনুমোদন দিতে হবে। না হলে কোম্পানি ও বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়বেন।

এদিকে এসইসির এমন সিদ্ধান্তের কারণে বিনিয়োগকারীরা আর সংস্থাটির উপর আস্থা রাখতে পারছেন না। যার কারনে বিনিয়োগকারীদের মধ্যে নানা গুঞ্জণ সৃষ্টি হচ্ছে। এরই ধারাবাহিকতায় অনেকে লেনদেন কমিয়ে দিয়েছেন। তাই বিনিয়োগকারীদের কথা ভেবে এসইসি আগামী একমাস আইপিও অনুমোদন বন্ধ রাখলে তা বাজারের জন্য সুফল বয়ে আনবে বলে বিনিয়োগকারীরা মনে করছেন।

অপরদিকে কোনো একটি চক্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য এ ধরনের গুজব ছড়াতে পারে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তাই কোনো গুজবে কান না দিয়ে সত্যতা যাছাই করে বিনিয়োগকারীদের সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ