1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

উন্নত জাতি গঠনে মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই : সংস্কৃতি প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৫৫ Time View

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, উন্নত জাতি গঠনে মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। একটি সুশিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের রয়েছে অনন্য অবদান। তাদের কঠোর শ্রম ও নিষ্ঠা, আন্তরিকতা সরকারের কর্ম পরিকল্পনার ফলে এক্ষেত্রে সাফল্য অর্জিত হয়েছে।

তিনি গতকাল রোববার (২২ মে) দুপুরে ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়ামে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা শাখার আহ্বায়ক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. গাজী হাসান কামাল, সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান, সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাউছার আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম এ কুদ্দুছ, মুক্তাগাছা উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আরব আলী, টাঙ্গাইল জেলা শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ, শিক্ষক নেতা গোলাম রব্বানী, অধ্যক্ষ আবুল কাসেম, চাঁন মিয়া প্রমুখ।

মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠ ও সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করেছেন। যাতে করে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি পায়। তিনি শিক্ষকদের পেশার মর্যাদা রক্ষা, শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে উন্নত ও সমৃদ্ধ জাতি উপহার দেওয়ার জন্য শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানান।

সম্মেলনে ময়মনসিংহের ১৩টি উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ