1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

ইসলামিক আমেরিকান সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ মে, ২০১৭
  • ১৫৭ Time View

আরব আল ইসলামিক সম্মেলনে যোগ দিতে ৪ দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি অারবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাাসিনা। আজ শনিবার রাত ৮ টার দিকে ঢাকার হয়রত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

আগামীকাল ২১ মে সৌদি আরবের রাজধানী রিয়াদে বাদশাহ্ আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আরব ইসলামিক আমেরিকান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গিদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি আগামীকাল সন্ধায় রিয়াদের উদ্দেশ্যে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর ছেড়ে যাবে। ফ্লাইটটি একই দিন রাতে সৌদি রাজধানী রিয়াদে বাদশাহ্ খালিদ আর্ন্তজাতিক বিমান বন্দরে যেয়ে পৌঁছানোর কথা রয়েছে।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মোশি বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমান বন্দর থেকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রাসহকারে রিয়াদের মোভেনপিক হোটেলে নিয়ে যাওয়া হবে। তিনি দু’দিন এই হোটেলেই অবস্থান করবেন। প্রধানমন্ত্রী ২১ মে আরব ইসলামিক-আমেরিকান (এআইএ) সম্মেলনে যোগ দিবেন। তিনি “গ্লোবাল সেন্টার ফর কমবেটিং এক্সট্রিমিস্ট থট’’এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন।

শেখ হাসিনা সৌদি বাদশাহ’র দেয়া এক ভোজ সভায়ও যোগ দিবেন।

প্রধানমন্ত্রী মহানবী হযরত মুহম্মদ (স.) এর রওজা মোবারক জিয়ারত করতে ২২ মে মদিনার উদ্দেশ্যে রিয়াদ ত্যাগ করবেন। তিনি একই দিনে বিকেলে জেদ্দার উদ্দেশ্যে মদিনা ত্যাগ করবেন। বাদশাহ্ আব্দুল আজিজ বিমান বন্দরে পৌঁছার পর তিনি হারাম শরীফে পবিত্র উমরাহ্ পালন করতে মক্কায় যাবেন। শেখ হাসিনা ২৩ মে দেশে ফিরে আসবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ