1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

ইউক্রেনকে আরও ১৩০ কোটি মার্কিন ডলার দিল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৫১ Time View

মার্কিন রাজস্ব বিভাগ বুধবার ইউক্রেনকে ১৩০ কোটি ডলার আর্থিক সাহায্য প্রদানের ঘোষণা দিয়েছে। এ সহায়তা গত মে মাসে বাইডেন প্রশাসনের কিয়েভকে দেয়া সাড়ে ৭০০ কোটি ডলারের প্রাথমিক প্রতিশ্রুতির অংশ।

এক বিবৃতিতে রাজস্ব মন্ত্রী জানেট ইলেন বলেন, ‘এই আর্থিক সহায়তা সরবরাহ করে আমরা ইউক্রেনের জনগণকে দেয়া আমাদের দৃঢ় প্রতিশ্রুতি পুনঃনিশ্চিত করছি। আর এ অর্থ দিয়ে তারা পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং তাদের অর্থনীতির গতিশীলতা বহাল রাখতে কাজ করবে।’

বিশ্ব ব্যাংকের মাধ্যমে এ অর্থ ছাড় করা হবে। এ অর্থ গত মেতে প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরিত সাড়ে ৭০০ কোটি মার্কিন ডলার সাহায্য প্যাকেজের একটি অংশ।

যুদ্ধের কারণে ইউক্রেনে বর্তমানে বাজেট ঘাটতি চলছে। আর প্রতি মাসে এ ঘাটতি ৫০০ কোটি ডলার বৃদ্ধি পাচ্ছে। এতে তহবিল সংগ্রহের ক্ষমতা হ্রাস পাচ্ছে বা দেশের বাইরের বাজারে অর্থায়নের সুযোগ কমে আসছে।

ওয়াশিংটন ইউক্রেনের জরুরি ব্যয় নির্বাহে সহায়তা করতে গত এপ্রিল ও মে মাসে বিশ্ব ব্যাংকের মাধ্যমে দুই কিস্তিতে ৫০০ কোটি ডলার ইতোমধ্যে ছাড় করেছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্র রাশিয়ার আগ্রাসনের পর থেকে এ পর্যন্ত ৬০০ কোটি ডলারের বেশি মূল্যের সামরিক সরঞ্জামাদি সরবরাহ করেছে।
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ