1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

‘আশিকি ৩’ সিনেমায় কার্তিক আরিয়ান

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৬ Time View

‘আশিকি’ সিনেমার দুই কিস্তির সাফল্যের পর এবার আসতে চলেছে তার নতুন কিস্তি ‘আশিকি ৩’। এটি পরিচালনা করবেন অনুরাগ বসু। আর এই কিস্তিতে দেখা যাবে ‘ভুলভুলাইয়া’ খ্যাত অভিনেতা কার্তিক আরিয়ানকে। তবে নায়িকা কে থাকছেন, এ বিষয়ে এখনও চূড়ান্ত নয়। নায়িকার খোঁজ চলছে বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়ায় এ খবর শেয়ার করে কার্তিক বলেছেন, একটা দারুণ সিনেমা হতে চলেছে আশিকি থ্রি। অনুরাগ বসুর সঙ্গে এটাই আমার প্রথম কাজ।

কার্তিক বলেন, আশিকি সিনেমা দেখে ও এটির গান শুনে বড় হয়েছি। সেই সিনেমার সিকুয়্যালে অভিনয় করার সুযোগ পেয়েছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমাকে এ সুযোগ দেওয়ার জন্য ভূষণ কুমার ও মুকেশ ভাটকে ধন্যবাদ।

তিনি আরও বলেন, অনুরাগ বসু আমার খুব প্রিয় পরিচালক। তার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো।

১৯৯০ সালে মুক্তি পায় জনপ্রিয় রোমান্টি সিনেমা ’আশিকি’। এতে অভিনয় করেছিলেন রাহুল রায় ও অনু আগরওয়াল। সে সময় সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছিল। নব্বইয়ের দশকের আশিকি সিনেমার গান আজও সুপারহিট।

২০১৩ সালে মুক্তি পায় আশিকি টু। দ্বিতীয় সিকুয়্যালে জুটি বাঁধেন আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর। আশিকি টু-ও বক্স অফিসে ঝড় তোলে। এ সিকুয়্যালের সবগুলো গান দর্শকদের ব্যাপক প্রশংসা অর্জন করে। অরিজিৎ সিংয়ের গাওয়া ‘তুম হি হো’, ‘শুন রাহা হ্যায় না তু’ তুমুল জনপ্রিয়তা পায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ