1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি মুক্তির আগেই নতুন রেকর্ড গড়েছে সিনেমা ‘কিং’ বৃষ্টির সঙ্গে বাংলাদেশকে নিয়ে খেলছে ওয়েস্ট ইন্ডিজও দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ-সংঘর্ষে ১০ শিল্পপুলিশসহ অর্ধশতাধিক পোশাকশ্রমিক আহত

আমি গ্রেফতার হতে পারি: রফিকুল ইসলাম মিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১১৯ Time View

সদ্য কারামুক্ত বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, সরকারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের কথা বলায় যে কোনো সময় আমি আবারো গ্রেফতার হতে পারি। বর্তমান প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য এবং সংসদ সদস্যরা সংবিধানের ১২৩-এর ৩-এর ‘ক’ ও ‘খ’ ধারা লঙ্ঘন করেছে। এ বিষয়ে কথা বলায় আমাকে গ্রেফতার করতে পারে সরকার।

জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী কর্মজীবি দল আয়োজিত “বিনা বিচারে হত্যাকাণ্ড, মৌলিক অধিকার ও জাতীয় সংসদ নির্বাচন” শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবারো সুষ্ঠ ও অবাধ নির্বাচনের দাবি করে রফিকুল ইসলাম মিয়া বলেন, এই সরকার এখন গণবিচ্ছিন্ন। দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বানও জানান তিনি।

জাতীয়তাবাদী কর্মজীবি দলের সভাপতি হাজী মোহাম্মদ মিজানের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী গৌতম চক্রবর্তীসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ