1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

আমরা বস্তিবাসীকে পুনর্বাসনের চেষ্টা করছি : ডিএনসিসি মেয়র

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৫০ Time View

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, এ দেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। আমরা বস্তিবাসীকে পুনর্বাসনের চেষ্টা করছি। আশা করি, বস্তিবাসীর জন্য স্থায়ী সমাধান করতে পারব।’

আজ বুধবার (৩০ ডিসেম্বর) রাজধানীর ভাষানটেক বস্তি পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

বস্তিবাসীদের উন্নয়নের কথা উল্লেখ করে ডিএনসিসি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্তি উন্নয়ন করার জন্য আমাকে বলেছেন। আমি তার নির্দেশনা অনুযায়ী বস্তি দেখতে এসেছি। প্রধানমন্ত্রী বলেছেন, এ দেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। আমরা বস্তিবাসীর পুনর্বাসনের চেষ্টা করছি। আশা করি, বস্তিবাসীর জন্য স্থায়ী সমাধান করতে পারব।

রাজউকের রাস্তা দখল করে গড়ে তোলা ভবন সম্পর্কে আতিকুল ইসলাম বলেন, ১২০ ফুট রাস্তা হয়ে গেছে ২০ ফুট। এখানে অনেক ভবন হয়েছে রাজউকের নকশা কোড ছাড়া। অনেকে ভবন তৈরি করেছেন গায়ের জোর বা ক্ষমতার জোরে। এখানে কোনো গায়ের জোর বা রাজনৈতিক জোর চলবে না। যে যত বড়ই শক্তিধর হোক না কেন রাজউকের রাস্তা কেউ দখল করতে পারবে না। স্বেচ্ছায় যদি কেউ জায়গা ছেড়ে না দেয়, তাদের উচ্ছেদ করা হবে রাস্তা প্রশস্ত করা হবে।

মেয়র বলেন, ডেন্টাল হাসপাতাল থেকে ভাষানটেক পকেটগেট সড়ক অল্প কয়েকজন মানুষের জন্য হাজার-হাজার, লাখ-লাখ মানুষ কষ্ট পাচ্ছে। এলাকার অনেকের কাছ থেকে আমরা অভিযোগ পেয়েছি। আমি এখানে এসে দেখলাম, অনেকে জেনে-বুঝে বা না বুঝে রাস্তা দখল করে ভবন তৈরি করেছেন। রাজউকের রাস্তার নকশার মধ্যে কেউ ভবন রাখতে পারবেন না। আমরা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করবো। ৭ দিন সময় দিয়েছি। এই সময়ের মধ্যে উঠে না গেলে, ম্যাজিস্ট্রেট দিয়ে উচ্ছেদ অভিযান চালানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ