1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

আমরা চাই বিএনপি সমাবেশ করুক : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৫২ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বলেছেন, আমরা চাই বিএনপি সমাবেশ করুক। ঢাকা শহরেও সমাবেশ হচ্ছে। বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন করুক, সভা-সমাবেশ করুক, গণতন্ত্রকে সংহত করুক।
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বিএনপির সমাবেশের আগে শ্রমিক ধর্মঘট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যেহেতু অতীতে বাস পুড়িয়েছে, ট্রাক পুড়িয়েছে, লঞ্চ পুড়িয়েছে, সেজন্য বাস মালিক-শ্রমিকরা ধর্মঘট ডেকেছেন খুলনায়। বরিশালেও যদি ডাকেন, একই কারণে ডাকবেন। রংপুরের কথা আমি জানি না। সেখানেও যদি সেরকম হয়, সেটি বাস শ্রমিক-মালিকদের বিষয়। তারা তো ইন্ডিপেন্ডেন্ট (স্বাধীন) বডি, পেশাজীবীদের সংগঠন বা মালিকদের সংগঠন।
শ্রমিক-মালিক সংগঠনে বিএনপিও আছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বাস শ্রমিকদের যে সংগঠন, সেখানে বিএনপি নেতারা আছেন, মালিকদের যে সংগঠন, সেখানেও বিএনপি-জাতীয় পার্টির সবাই আছেন। বিএনপি নেতারাসহ সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে ধর্মঘট করার। কারণ তাদের বাস যদি আবার পুড়ে যায়, মানুষকে যদি আবার পুড়িয়ে দেওয়া হয়! সেখানে (ধর্মঘট) আমাদের করার কী আছে?
তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনে যেকোনো রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করতে পারে। সেটিকে নিবন্ধন দেওয়া বা না দেওয়া নির্বাচন কমিশনের এখতিয়ার। আর জামায়াতের লোকজন যদি ভিন্ন খোলসে আবেদন করেন, নিশ্চয়ই তা নির্বাচন কমিশনের নজরে আসবে, নির্বাচন কমিশন নিশ্চয়ই বিষয়টি দেখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ