1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

আবারো অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য বাংলাদেশে সতর্কতা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫
  • ১৪৯ Time View

263বাংলাদেশে বসবাসরত অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য আবারো সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বগুড়ার শিবগঞ্জে শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে ইসলামিক স্টেটের (আইএস) হামলার দায় স্বীকারের পর এ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার দেশটির পররাষ্ট্র এবং বাণিজ্য দফতরের (ডিএফএটি) ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।

ডিএফএটি’র ওয়েবসাইটে সতর্কবার্তায় বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার কর্মী ও দাতা সংস্থাগুলোয় কর্মরতদের স্বেচ্ছায় দেশে ফিরতে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। এছাড়া দেশটির অর্থায়নে চলমান প্রকল্পের স্বেচ্ছাসেবকদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে প্রত্যাহার করে নিতেও বলা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ায় শিবগঞ্জের হরিপুরে একটি শিয়া মসজিদে হামলার দায় স্বীকার করেছে আইএস। অজ্ঞাত বন্দুকধারীদের ওই হামলায় একজন নিহত ও  সাতজন আহত হয়। এর পরই শুক্রবার অস্ট্রেলিয়া সরকার এ সতর্কতা জারি করলো।

সতর্কবার্তায় বলা হয়েছে, উচ্চ মাত্রার সন্ত্রাসী হামলার ঝুঁকি ও অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতির কারণে অস্ট্রেলিয়ার নাগরিকদেরকে বাংলাদেশে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে।

এর আগে গত সেপ্টম্বরেও অস্ট্রেলিয় নাগরিক ও পশ্চিমা স্বার্থের ওপর জঙ্গি হামলার আশঙ্কায় দেশটির নাগরিকদের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। সে সময় নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত করে দেশটির ক্রিকেট বোর্ড।

এদিকে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন বগুড়ার শিয়া মসজিদে হামলার ঘটনায় শুক্রবার এক বিবৃতি দিয়েছেন। ওই বিবৃতিতে মুসল্লিদের ওপর হামলার ঘটনাকে মর্মাহত বলে উল্লেখ করেছেন। হতাহত ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ