1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

আবারও হাসপাতালে চিত্রনায়িকা পরীমনি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জুন, ২০১৮
  • ৭৮ Time View

আবার হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। জানা গেছে, গতকাল শুক্রবার রাতে তাঁকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তার শরীরে ১০৪ ডিগ্রি জ্বর ছিল। হাসপাতালে ভর্তি হওয়ার পর রাত দুইটা নাগাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন পরীমনি।

হাসপাতালের একটি ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘আবারও।’

তিনি এখন হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালট্যান্ট ডা. নিখাত শায়লা আফসারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

হাসপাতাল থেকে জানা গেছে, তার শরীর থেকে রক্ত সংগ্রহ করা হয়েছে। রক্ত পরীক্ষার প্রতিবেদনগুলো আজ শনিবার পাওয়া যাবে। এরপর চিকিৎসক জানাবেন এটা কী ধরনের জ্বর। এর আগে জ্বর কমার জন্য ওষুধ দেওয়া হয়েছে পরীমনিকে।

এদিকে ঈদের দিনও হাসপাতালে থেকেছেন চিত্রনায়িকা পরীমনি। বাসায় অসুস্থতা বোধ করার পর ১৬ জুন সকালে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তখন হাসপাতাল থেকে জানানো হয়, পরীমনির উদ্বেগ ও উৎকণ্ঠা সমস্যা ছিল। তা মোটেও গুরুতর নয়। হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে ২৪ ঘণ্টা ভর্তি ছিলেন তিনি।

১৭ জুন বাসায় ফিরে ফেসবুকে একটি পোস্ট দেন পরীমনি। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আর আমি জানি, আপনিও আমাকে অনেক ভালোবাসেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ