1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

আপত্তিকর দৃশ্য থাকায় মালয়েশিয়ায় নিষিদ্ধ জেনিফার লোপেজের ‘হাস্টলার্স’

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৯ Time View

আপত্তিকর দৃশ্য থাকার কারণে মালয়েশিয়ায় মার্কিন অভিনেত্রী জেনিফার লোপেজের ছবি ‘হাস্টলার্স’-কে নিষিদ্ধ করা হয়েছে। বলা হচ্ছে, ওই ছবিতে মাদকের ব্যবহার সংক্রান্ত দৃশ্য রয়েছে। এছাড়াও নগ্ন দৃশ্যেও অভিনয় করা হয়েছে বলে জানায় দেশটির চলচ্চিত্র সেন্সরশিপ বোর্ড।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মালয়েশিয়ায় এ ছবিটির পরিবেশক কম্পানি স্কয়ার বক্স পিকচার। তারাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিষিদ্ধ হওয়ার কথা নিশ্চিত করেছে। তবে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে ছবিটি বর্তমানে বক্স অফিস হিট করেছে। দারুণ ব্যবসা করছে ছবি। একটি সত্য ঘটনা অবলম্বনে ছবিটি নির্মাণ করা হয়েছে। ওই কাহিনি নিয়ে নিউ ইয়র্ক ম্যাগাজিন একটি প্রতিবেদনও প্রকাশ করেছিল, যা ২০১৫ সালে ভাইরাল হয়। এরই ওপর ভিত্তি করে এই ছবি নির্মাণ করা হয়।

এতে আরও অভিনয় করেছেন কন্সট্যান্স উউ, জুলিয়া স্টিলেস, লিজ্জো, কার্ডি বি প্রমুখ। এতে যৌনতা বিষয়ক ও নগ্নতা বিষয়ক রেফারেন্স থাকায় এ ছবিটিকে ‘১৫ সার্টিফিকেট’ দিয়েছে ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন। এ বছরের শুরুর দিকে মালয়েশিয়ায় ‘রকেটম্যান’ ছবির সমকামী যৌনতা বিষয়ক দৃশ্য সেন্সর করা হয়। রাশিয়াতেও এমন দৃশ্য সেন্সর করা হয়েছে। তবে এ ছবিটি মিশর, সামোয়া এবং কুক আইল্যান্ডে নিষিদ্ধ হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ