1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বৃহস্পতিবার ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক চূড়ান্ত হল চট্টগ্রাম ফ্র‍্যাঞ্চাইজ টি-২০ লিগের ৪ সেমিফাইনালিস্ট টেস্টের আগের দিন মুশফিকের আঙুলে চোট, খেলা নিয়ে শঙ্কা জাপান থেকে ৫ বছরে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আলোচনা দুই প্রধানমন্ত্রীর বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল জাপান ঢাকা-চট্টগ্রামে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট তাকাইচিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

আগামী সাধারণ নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য হবে : সিইসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭
  • ৫৮ Time View

ফলে আগামী সাধারণ নির্বাচন সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ভোটাররা যাতে কোন ভয়-ভীতি ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং ভোট দান শেষে নিরাপদে ঘরে ফিরতে পারেন এমন অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য ইসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সিইসি বলেন, ‘নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণের পর আমরা অবাধ ও নিরপেক্ষভাবে কয়েকটি নির্বাচন সম্পন্ন করেছি এবং আশা করছি যে, আগামী নির্বাচনগুলোও একইভাবে অনুষ্ঠিত হবে।’
আজ বিকেলে চট্টগ্রামে স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড (এনআইডি) বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি কে এম নূরুল হুদা একথা বলেন।
সিইসি সাংবাদিকদের আরো বলেন, আগামী সাধারণ নির্বাচনের আগে ইসি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সিইসি জানান, প্রয়োজন বোধ করলে ইসি আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করবে।
চট্টগ্রামের ডিসি সামশুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাহাদাত হোসেন চৌধুরী, চট্টগ্রামের মেয়র আ জ ম নাসির উদ্দিন, ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, এনআইডি শাখার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল ইসলাম ও উপ-পরিচালক আব্দুল বাতেন বক্তৃতা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ