1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি মুক্তির আগেই নতুন রেকর্ড গড়েছে সিনেমা ‘কিং’ বৃষ্টির সঙ্গে বাংলাদেশকে নিয়ে খেলছে ওয়েস্ট ইন্ডিজও দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ-সংঘর্ষে ১০ শিল্পপুলিশসহ অর্ধশতাধিক পোশাকশ্রমিক আহত

অ্যামনেস্টির বক্তব্য প্রত্যাহারের দাবি মুক্তিযুদ্ধ’ ৭১-এর

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫
  • ২৫৪ Time View

যুদ্ধাপরাধীদের পক্ষে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’ ৭১।শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।image_141544_0

‘যুদ্ধাপরাধীদের পক্ষে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নির্লজ্জ দালালি বন্ধ করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’ ৭১

ফোরামের মহাসচিব হারুণ হাবীব বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যদি দ্রুত তাদের বিবৃতি প্রত্যাহার না করে, তাহলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে ফোরাম। তিনি বলেন, অ্যামনেস্টির এ বিবৃতি বাংলাদেশের ইতিহাস পাল্টে দেওয়ার শামিল।

মানববন্ধন থেকে কয়েক জন বক্তা বাংলাদেশে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সব কার্যক্রম বন্ধ করারও দাবি জানান। এ ছাড়া মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে বিচারের শেষ প্রান্তে এসে পাঁচজন পাকিস্তানির সাফাই সাক্ষ্য দেওয়ার আগ্রহ প্রকাশের প্রতিবাদ জানানো হয়। এটাকে তারা নতুন ষড়যন্ত্র হিসেবে দেখছেন।

মানববন্ধন চলাকালে আরও বক্তব্য দেন  জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ