1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৫৩ Time View

আসন্ন ২০২৭ সালের অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ ও নেপালের যৌথ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬ দলের এই বৈশ্বিক ক্রিকেট আসর।

টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী বছরের ২১ জানুয়ারি এবং শিরোপা নির্ধারণী ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ৬ ফেব্রুয়ারি।

বিশ্বকাপের গ্রুপ ‍‍`সি‍‍`-তে অবস্থান করছে বাংলাদেশ। এই গ্রুপে স্বাগতিক দলের সঙ্গী শক্তিশালী অস্ট্রেলিয়া, নাইজেরিয়া এবং সংযুক্ত আরব আমিরাত।

উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ দল।

২১ জানুয়ারি নিজেদের উদ্বোধনী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এক দিনের বিরতি শেষে ২৩ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এরপর ২৫ জানুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে খেলতে নামবে স্বাগতিকরা। গ্রুপ পর্বের তিনটি ম্যাচই সিলেটে খেলবে বাংলাদেশ।

অংশগ্রহণকারী ১৬টি দলকে মোট চারটি গ্রুপে বিভক্ত করা হয়েছে।

গ্রুপ ‍‍`এ‍‍`-তে লড়বে গত দুই আসরের চ্যাম্পিয়ন ভারত, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও সহ-আয়োজক নেপাল। গ্রুপ ‍‍`বি‍‍`-তে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও সামোয়া। গ্রুপ ‍‍`সি‍‍`-তে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সঙ্গে রয়েছে নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। আর গ্রুপ ‍‍`ডি‍‍`-তে প্রতিদ্বন্দ্বিতা করবে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ড।

গ্রুপ পর্বের খেলা শেষে আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হবে সুপার সিক্স পর্ব, যা চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।

নকআউট পর্বের লড়াইয়ে ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। এরপর একই ভেন্যুতে আগামী ৬ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে আসরের চ্যাম্পিয়ন নির্ধারিত হবে। নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের এর আগের দুটি আসরেই শিরোপা ঘরে তুলেছিল ভারত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ