1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৪ ক্যাচ মিসেই সর্বনাশ, আবারও সেমিফাইনাল থেকেই বিদায় নিলো বাংলাদেশ বরিশালে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৭৯ জন বন্ধুর মানসিক স্বাস্থ্যে সহায়তা করবেন যেভাবে বিশ্বের তেল সরবরাহে মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ছোট্ট যে দ্বীপ রাজনৈতিক ব্যবস্থা না বদলালে ক্ষমতায় গেলেই সবাই ‘হাসিনা’ হবে: মামুনুল হক সুনেরাহকে চেনার পর নেওয়া হয়নি বিল, ইতালিতে অভিনেত্রীর সঙ্গে আরও যা ঘটল সংসদে যে কারণে জামায়াতকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মেসি-রোনালদোরা বিনিয়োগ করছেন স্পেনে, যা বললেন লা লিগা সভাপতি মুদ্রাস্ফীতির শঙ্কায় স্বর্ণের দামে বড় পতন আইসিসির মাসসেরার দৌড়ে হাসান, প্রতিপক্ষ কারা?

ভয়াবহ অগ্নিকান্ডে ৩৭ জনের মৃত্যুর আশংকা করা হচ্ছে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭
  • ৬১ Time View

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও নগরীতে একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকান্ডে ৩৭ জনের মৃত্যুর আশংকা করা হচ্ছে।
রোববার স্থানীয় কর্র্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
ফেসবুকে দেয়া এক বার্তায় প্রেসিডেন্টের ছেলে দাভাওয়ের ভাইস মেয়র পাওলো দুতার্তে অগ্নি নির্বাপণ সংস্থার কমান্ডারের বরাত দিয়ে লিখেছেন, এই ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ ৩৭ জনের বেঁচে থাকার কোন সম্ভাবনা নেই।
স্থানীয় পুলিশ কর্মকর্তা রাল্ফ ক্যানয় বলেন, শনিবার সকালে চারতলা বিশিষ্ট এনসিসিসি নামের এ শপিং মলে আগুন লাগে এবং ভেতরে লোকজন আটকা পড়ে। এ ভবনের একেবারে ওপরের তলায় একটি কল সেন্টার রয়েছে।
তিনি আরো জানান, সেখানে আগুন লাগার প্রায় ২৪ ঘণ্টা পর রোববার সকালেও আগুন জ্বলতে দেখা যাচ্ছে।
তিনি আরো জানান, এ শপিং মলের তিন তলায় আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।
এখানে কাপড়, কাঠের আসবাবপত্র ও প্লাস্টিকের তার তেরি হয়।
তিনি জানান, কল সেন্টারে আটকা পড়াদের কেউ কেউ মারা যেয়ে থাকতে পারে বলে তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন।
কল সেন্টারটি ২৪ ঘন্টা খোলা থাকে।
তিনি জানান, অগ্নিকান্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রেসিডেন্টের সহকারিদের একজন বলেন, প্রেসিডেন্ট রোদ্রিগো দুতার্তে এ ঘটনার শিকার হওয়া লোকজনের পরিবারের সদস্যদের সান্তনা দিতে শনিবার রাতে এ শপিং মল পরিদর্শন করেন।
দুতার্তে প্রায় দুই দশক ধরে দাভাওয়ের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে তিনি এ নগরীতেই বসবাস করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ