1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬০ কিলোমিটার যানজট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭
  • ৬৭ Time View

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ৬০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত যানজট রয়েছে বলে জানা গেছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে বলে মির্জাপুর স্টেশনে কর্তব্যরত ট্রাফিকের ইনস্পেক্টর ইফতেখার জানিয়েছেন।

জানা গেছে, বুধবার রাতে ঘন কুয়াশার কারণে চালকরা ধীর গতিতে যান চালাতে থাকেন। এছাড়া মহাসড়কের চারলেন উন্নিতকরণ কাজ চলার কারণে বিভিন্ন স্থানে খানা খন্দক এবং রাস্তা সরু হওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়।

Mirzapur

কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তুলা ভর্তি ট্রাকের চালক আল আমিন বলেন, রাত ৯টার দিকে বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম পারে যানজটে আটকা পড়েন। দীর্ঘ ১৪ ঘণ্টা পর মির্জাপুর বাইপাস পর্যন্ত আসতে পেরেছেন।

টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালভর্তি ট্রাকের হেলপার সজিব হোসেন ও ঢাকা-গোপালপুর রোডের বাসের সুপারভাইজার আলহাজ মিয়া বলেন, তিন ঘণ্টায় মির্জাপুরের দেওহাটা পর্যন্ত আসতে পেরেছি।

ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী খালেক এন্টারপ্রাইজের সুপারভাইজার মিজানুর রহমান জাহিদ জানান, দীর্ঘ পাঁচ ঘণ্টায় ২০ কিলোমিটার পাড়ি দিয়ে মির্জাপুর পর্যন্ত এসেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ