1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

পুতিনকে ভোট দেবে ৮৩ ভাগ ভোটার

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭
  • ৩৬ Time View

প্রায় ৮৩ দশমিক ৩ ভাগ ভোটার দেশের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনকে ভোট দেবেন বলে পরিকল্পণা করছেন। আগামী রোববার দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে করা সাম্প্রতিক জরিপে এ তথ্য জানানো হয়েছে। খবর তাস নিউজ।

ভিটসিওম জানিয়েছে, জরিপে অংশ নেয়া ৭০ ভাগ মানুষই জানিয়েছে, তারা ভোট দিতে যাবে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ৮৩ দশমিক ৩ ভাগ রাশিয়ান প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনকে ভোট দেয়ার পরিকল্পনা করছেন।

জরিপের ফলাফল অনুযায়ী, এলডিপিআর নেতা ভ্লাদিমির ঝিনিনোভোসকি ৪ দশমিক ১ শতাংশ, কমিউনিস্ট পার্টির নেতা জেনাদি জিউগানোভ ৩ দশমিক ৩ শতাংশ, ইয়াবলোকো পার্টির প্রতিষ্ঠাতা গ্রিগোরি ইয়াভলিনস্কি ০ দশমিক ৮ শতাংশ, পার্টি অব গ্রোথের নেতা বোরিস তিতোভ ০ দশমিক ৭ শতাংশ, টেলিভিশন উপস্থাপিকা সেনিয়া সোবচাক ০ দশমিক ৩ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছেন।

তবে ১২ শতাংশ ভোটারই ভোট দেবেন কিনা সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত নন আর ৪ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা অবশ্যই ভোট দেয়া থেকে বিরত থাকবেন।

সেন্ট্রাল ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী, রাশিয়ার প্রেসিডেন্সি নির্বাচনে ২৩ জন লড়াই করার পরিকল্পনা করছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে চতুর্থবারের মতো নির্বাচনে লড়াই করবেন ভ্লাদিমির পুতিন

এর আগে ২০১২ সালে ইউনাইটেড রাশিয়া পার্টি থেকে নির্বাচনে জয়ী হয়ে তৃতীয়বারের মতো ক্ষমতা গ্রহণ করেন পুতিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ