1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ‘এন্ড টু এন্ড কাস্টমস এন্ড ইমিগ্রেশন সার্ভিস’ চালু হয়েছে

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০১৭
  • ৫১ Time View

 ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ‘এন্ড টু এন্ড কাস্টমস এন্ড ইমিগ্রেশন সার্ভিস’ গতকাল শুক্রবার থেকে চালু হয়েছে।
সকালে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে এই সার্ভিস পরিদর্শনে যান রেল মন্ত্রী মোঃ মুজিবুল হক। বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সার্ভিসের উদ্বোধন করেন।
পরিদর্শনকালে রেলমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় রেলখাত এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ট্রেন ছাড়ার প্রান্ত এবং শেষে কাস্টমস এবং ইমিগ্রেশন কার্যাদি সম্পন্ন হচ্ছে। এতে করে যাত্রার সময় ২ ঘন্টা কম লাগবে। যাত্রীদের হয়রানিও কমে যাবে’।
তিনি বলেন, তাছাড়া বৃহস্পতিবার খুলনা-কলকাতার মধ্যে “বন্ধন” এক্সপ্রেস ট্রেনও ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই দেশের প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। ফলে ট্রেন যাত্রীরা স্বাচ্ছন্দে ঢাকা-কলকাতা এবং খুলনা-কলকাতা আসা যাওয়া করতে পারবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী পরে যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন, রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে এবং কাস্টমসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মৈত্রী ট্রেন বর্তমানে সপ্তাহে ৬ দিন ঢাকা-কলকাতার মধ্যে চলাচল করছে। বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ। রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এন্ড টু এন্ড ইমিগ্রেশন এন্ড কাস্টমস সার্ভিস’ চালুর প্রথম দিনেই ট্রেনের ৪৫৬ টি আসনের সবগুলোই বিক্রি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ