1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

খালেদা জিয়া জঙ্গি আর যুদ্ধাপরাধীদের সঙ্গে হাত মিলিয়েই চলছেন : ইনু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭
  • ৪৮ Time View

 তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, যতক্ষণ পর্যন্ত জঙ্গি ও রাজাকারদের সাথে বেগম খালেদা জিয়ার সম্পর্ক থাকবে ততক্ষণ পর্যন্ত তিনি বিপজ্জনক।
তিনি বলেন, ‘খালেদা জিয়া জঙ্গি ও রাজাকার পালবে এটা আমরা হতে দেব না। তিনি জঙ্গি আর যুদ্ধাপরাধীদের সঙ্গে হাত মিলিয়েই চলছেন।’
তথ্যমন্ত্রী বুধবার মিরপুর ফুটবল মাঠে উপজেলা জাসদ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা জাসদের সভাপতি মহাম্মদ শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহাম্মদ আলীর সঞ্চালনে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক রোকোনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মির্জা আনোয়ার ও দপ্তর সম্পাদক আব্দুল্লা হিল কাইয়ুম।
আগামী নির্বাচন কোনভাবেই সহায়ক সরকারের অধীনে হবে না জানিয়ে ইনু বলেন, নির্বাচন খালেদা জিয়ার আসল উদ্দেশ্য না। তিনি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন অনুষ্ঠান এখন জাতির প্রধান চ্যালেঞ্জ, বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং বাংলাদেশের বিরুদ্ধের পথেই হাঁটছেন। তিনি ভুল স্বীকার করেননি, তওবা পড়েননি, জনগণের কাছে মাফ চাননি। বরং তার ও তার দোসরদের সকল অপকর্মের সাফাই গেয়েই যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ