1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি মুক্তির আগেই নতুন রেকর্ড গড়েছে সিনেমা ‘কিং’ বৃষ্টির সঙ্গে বাংলাদেশকে নিয়ে খেলছে ওয়েস্ট ইন্ডিজও দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ-সংঘর্ষে ১০ শিল্পপুলিশসহ অর্ধশতাধিক পোশাকশ্রমিক আহত

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহায়তা দানে প্রস্তুত এডিবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭
  • ৫৫ Time View

এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে তাদের সহায়তা দানের আগ্রহ প্রকাশের প্রেক্ষিতে ঢাকা এ বিষয়ে সংস্থাটির আর্থিক সহায়তা চাওয়ার পরিকল্পনা করছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোমবার অর্থ মন্ত্রণালয়ে এডিবি প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য আমরা ইতোমধ্যে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তা চেয়েছি এবং এই সহায়তা নেয়ার জন্য আগে আমাদেরকে প্রকল্প তৈরি করতে হবে।’
এডিবি দক্ষিণ এশিয়ার মহাপরিচালক হুন কিম এডিবি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। দলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন বাংলাদেশে এডিবি’র নতুন কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ ও ডেপুটি কান্ট্রি ডিরেক্টর কাই লি।
মুহিত বলেন, সরকার এখনও পর্যন্ত রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তায় এডিবি’র কাছে কোন অনুরোধ করেনি।
এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, বর্তমান অর্থবছরে জাতীয় বাজেটে রোহিঙ্গা ইস্যু কোন বড় চাপ সৃষ্টি করেনি।
তিনি বলেন, ‘আমরা রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন দপ্তরে তাদের চাহিদা অনুযায়ী অর্থ বরাদ্দ দিয়েছি। বিভিন্ন দেশ ও সংস্থার সহায়তাও বেশ ভালো।’
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুন কিম বলেন, রোহিঙ্গা ইস্যুতে এডিবি বাংলাদেশের পাশে দাঁড়াতে প্রস্তুত।
তিনি বলেন, ‘সরকার চাইলে এডিবি বাংলাদেশের পাশে দাঁড়াতে প্রস্তুত রয়েছে। আমরা সরকারের অবস্থান জানার অপেক্ষায় আছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ