1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

শ্রীলঙ্কা পার্লামেন্টের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্পিকার

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০১৭
  • ৪৫ Time View

শ্রীলঙ্কার কলম্বোতে সফররত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী সেখানকার সংসদের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অধিবেশনে যোগ ও অধিবেশন পর্যবেক্ষণ করেছেন। মঙ্গলবার রাতে সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় সেখানে স্বারক বইতে স্বাক্ষর করেন শিরীন শারমিন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী সার্ক স্পিকারর্স ও পার্লমেন্টারিয়ান অ্যাসোসিয়েশনের ৮ম সম্মেলনে যোগ দিতে কলম্বো গেছেন। কনফারেন্সে ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- হুইপ মো. শহীদুজ্জামান সরকার, বেগম সাগুফতা ইয়াসমিন, তালুকদার মো. ইউনুস এমপি, সৈয়দা সায়রা মহসীন এমপি ও জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার।

সফরকালে স্পিকার সার্কভুক্ত দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়াও স্পিকার উদ্বোধনীসহ বিভিন্ন প্লেনারি সেশনে বক্তব্য রাখবেন। সফর শেষে আগামী ৬ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ