1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

বার্সেলোনায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
  • ৫৬ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্সেলোনা এবং স্পেনের অন্যান্য শহরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের কাছে পাঠানো এক বার্তায় শেখ হাসিনা বলেন, ‘বার্সেলোনা এবং স্পেনের অন্যান্য শহরে সন্ত্রাসী হামলায় নিরীহ ১৩ জন নিহত এবং আরও অনেকে আহত হওয়ায় আমি গভীরভাবে শোকাহত ও দুঃখিত।’

তিনি বলেন, ‘কাপুরুষোচিত এই ভয়াবহ হামলায় বাংলাদেশের জনগণ ও সরকার স্পেনের জনগণ এবং সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে এবং এর নিন্দা জানাচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসীদের কোনো জাত নেই, ধর্ম বা বর্ণ নির্বিশেষে কোনো সভ্যসমাজে তাদের স্থান নেই। আমরা সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থীদের বিরুদ্ধে বিশ্বব্যাপী যুদ্ধের সঙ্গে আছি।’

শোক বার্তায় নিহতদের পরিবার এবং স্পেনের জনগণের প্রতি বাংলাদেশের গভীর শোক এবং সমবেদনা জানান শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ