1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ সোনালি দিনের নায়ক মাহমুদ কলি, চাইলেন দোয়া ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম রাশিয়ার ডিজেল অবকাঠামোয় হামলা বন্ধে জেলেনস্কির প্রতি ট্রাম্পের আহ্বান মঙ্গলবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ লেভেল ওয়ান কোচিং কোর্স ক্রিকেটারদের ভবিষ্যতের চিন্তা কমাচ্ছে

বৃত্তি নিয়ে চীনে যাওয়ার সুযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০১৭
  • ৩৮০ Time View

বৃত্তি নিয়ে চীনে পড়ালেখার সুযোগ করে দিচ্ছে মালিশা এডু নামের একটি প্রতিষ্ঠান। উচ্চ শিক্ষার জন্য যারা চীনে যেতে চান তাদের জন্য চীনের সাউথ ওয়েস্ট পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ মালিশা এডু ঢাকায় একটি সেমিনারের মাধ্যমে সরাসরি ছাত্র ভর্তি নিয়েছে। আগামীতেও এই সুযোগ অব্যাহত থাকবে।

রাজধানীর মহাখালীর হোটেল অবকাশে শনিবার বিকেলে মালিশা এডু -এর সৌজন্যে চীনের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে স্পট অ্যাডমিশনের আয়োজন করা হয়। এছাড়াও সেই সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাউথ ওয়েস্ট পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়ের ডিন মিস ডাইলেই, এডমিশন অফিসার মিস ইয়াং ইয়ান আলোচনা সভা ও স্পট অ্যাডমিশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় চীনের সাউথ ওয়েস্ট পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়ের ডিনসহ একটি প্রতিনিধি দল সে দেশের শিক্ষার বিভিন্ন দিক বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন। এ সময় ডিন এবং অ্যাডমিশন অফিসার চীনা শিক্ষা বাবস্থা এবং আবাসিক ব্যবস্থা সম্পর্কে বলেন।

বিশ্ববিদ্যালয়ের ডিন এবং মালিশা এডু ম্যানেজিং ডিরেক্টর ড. মারুফ প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় চীনে মালিশা এডু-এর শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্ন হওয়ার পর তদের অভিব্যক্তি প্রকাশ করেন। এরপর শুরু হয় স্পট অ্যাডমিশন। শিক্ষথীদের বিভিন্ন একাডেমিক কাগজপত্র বিশ্ববিদ্যালয় নিরীক্ষণ করে প্রি অ্যাডমিশন নোটিশ প্রদান করেন।

বিশ্ববিদ্যালয়টিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিযারিং, সফটওয়্যার ইঞ্জিনিযারিং, সিভিল ইঞ্জিনিযারিং, মেকানিক্যাল ইঞ্জিনিযারিং, পেট্রোলিযাম প্রকৌশল, বিবিএ/আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতিতে উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে।

এই অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ৩০ শিক্ষার্থী ফ্রি ভর্তির সুযোগ পান। এছাড়া ভর্তির জন্য যোগাযোগ করা যেতে পারে এই ঠিকানায় (http://www.malishaedu.com)।

বক্তারা জানান, চীনের সাউথ ওয়েস্ট পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্কলারশিপ ও স্পট অ্যাডমিশনের সুযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ