1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নোমান আলী খানের বক্তব্য / যে কারণে শয়তান বসে থাকে দ্বীনের পথে ‘বার্সেলোনার ফুটবল ভয়ংকর, সত্যিই ভীতিকর’ একীভূত ৫ ব্যাংকের আমানতের মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল পরিচ্ছন্ন দেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: বিভাগীয় কমিশনার ইতিহাসে বিরল, ভারতীয় স্পিনারের হাত ধরে ১২৯ বছর পর ঘটলো এমন ঘটনা ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে ১১ দলের দ্বিতীয় লংমার্চ: ডা. শফিকুর রহমান অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক সাজান যুবক চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সপ্তাহে এমবাপে-হালান্ড-ইয়ামালদের রেকর্ডসহ যত কীর্তি ‘ওর বয়স তো আমার ক্রিকেট ক্যারিয়ারের সমানও না’ কাকে নিয়ে বললেন শামি? সুইজারল্যান্ডে ডাচ পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু | আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের স্কুলে বিস্ফোরণে নিহত ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭
  • ৭৬ Time View

যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি স্কুলে গ্যাস বিস্ফোরণের ঘটনায় দু’জন নিহত এবং আরো নয়জন আহত হয়েছে। মিনেপোলিস এলাকায় অবস্থিত একটি খ্রিস্টান স্কুলে ওই গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং স্কুলের একটি ভবন ধসে পড়েছে। খবর রয়টার্সের।

মিনেপোলিসের দমকল বাহিনীর প্রধান জন ফ্রুয়েটেল জানিয়েছেন, মিনেহাহা একাডেমি নামের ওই স্কুলটিতে দুর্ঘটনা ঘটার প্রায় ১০ ঘণ্টা পর স্কুলের এক কর্মচারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারো অবস্থাই আশঙ্কাজনক নয় বলে জানানো হয়েছে।

Explosion

জন ফ্রুয়েটেল বলেন, দুর্ঘটনার সময় স্কুলটিতে কোনো শিক্ষার্থী ছিল না কারণ এখন সেখানে গ্রীষ্মকালীন ছুটির জন্য ক্লাস বন্ধ রয়েছে। তিনি আরো বলেন, বড় ধরনের ক্ষতি থেকে আমরা বেঁচে গেছি। আমরা সত্যিই খুব সৌভাগ্যবান।

ঠিকাদাররা স্কুল ভবনটিতে গ্যাসলাইনের কাজ করছিল। গ্যাস লিক হয়েই ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ