1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

কোরবানির পশু আমদানি বন্ধের দাবি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০১৭
  • ৬৯ Time View

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু আমদানি ও চোরাইপথে পশু আসা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন।

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় সংগঠনটি।

পশু আমদানি বন্ধের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, এবার দেশে কোরবানিযোগ্য পশু রয়েছে প্রায় ১ কোটি ১৫ লাখ ৫৫ হাজার। এর মধ্যে গরু-মহিষ আছে ৪০ লাখ। আর ছাগল-ভেড়া আছে প্রায় ৭৫ লাখ ৫৫ হাজার। যা দেশের মোট চাহিদা সম্পূর্ণভাবে পূরণ করতে সক্ষম।

এ অবস্থায় যদি পশু আমদানি ও চোরাইপথে পশু আসা বন্ধ না করা যায়, তাহলে দেশের মাংস উৎপাদনকারী খামার ব্যবসায়ীরা লোকসানের সম্মুখীন হবেন। যা ভবিষ্যতে দেশের মাংস শিল্পের বিকাশকে বাধাগ্রস্ত করবে।

গত ৯ জুলাই রাজধানীর সোনারগাঁও হোটেলে এফবিসিসিআই, আইবিসিসিআই এবং ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ খাদ্যশিল্পের ওপর দুইদিনব্যাপী ব্যবসায়িক সম্মেলনে মাংস আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের দাবি, মাংস আমদানির উদ্যোগ বাস্তবায়িত হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের বিপুলসংখ্যক গরু ব্যবসায়ী, কসাই ও ক্ষুদ্র খামারিরা মূলধন হারিয়ে পথে বসবেন। সেই সঙ্গে দেশের ট্যানারি শিল্পও হুমকির মুখে পড়বে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইমরান হোসেন, মহাসচিব শাহ ইমরান, সহ সভাপতি আলি আজম শিবলী, যুগ্ম সচিব নাসিম উল্লাহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ