1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

দেশে ফিরেছেন স্পিকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭
  • ৭৫ Time View

ভিয়েতনাম ন্যাশনাল অ্যাসেম্বলির আমন্ত্রণে সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।

মঙ্গলবার দেশে ফিরলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্পিকারকে স্বাগত জানান সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সফরকালে স্পিকার ভিয়েতনামের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট গুয়েন থি কিম গ্যান, ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রেন দাই কোয়াং এবং দেশটির কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল গুয়েন ফু ট্রংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় সভায় অংশ নেন। এ সময় তারা দুই দেশের বাণিজ্য, আমদানি রফতানি, যৌথ বিনিয়োগ, পাটসহ কৃষিজাত দ্রব্যাদি, পর্যটন শিল্প ইত্যাদি বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

স্পিকারের সফরসঙ্গী ছিলেন সংসদ সদস্য ইমরান আহমদ, পংকজ নাথ, এ এম নাইমুর রহমান দুর্জয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ