1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ইউনেস্কোর সম্মতি প্রমাণ করে শেখ হাসিনার সরকারের সিদ্ধান্তই সঠিক : মাহবুব-উল-আলম হানিফ

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুলাই, ২০১৭
  • ৭১ Time View

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, রামপাল বিদ্যুত কেন্দ্র স্থাপনে ইউনেস্কোর সম্মতি প্রমাণ করে শেখ হাসিনার সরকারের সকল সিদ্ধান্তই সঠিক।
তিনি বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের দুঃশাসনের কবলে পড়ে দেশ ধ্বংসের মুখোমুখী হয়েছিল। তারা বিভিন্ন জায়গায় লবিং করে রামপাল বিদ্যুত কেন্দ্র বন্ধ করার ষড়যন্ত্র করেছিল, কিন্তু তা কার্যকর হয়নি।
শুক্রবার সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ নিজ বাসভবনে দলীয় নেতা কর্মীদের সাথে এক মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে হানিফ বলেন, আগামী নির্বাচন ২০১৯ সালের জানুয়ারী অথবা ২০১৮ সালের ডিসেম্বরের মাঝামাঝি অনুষ্ঠিত হবে এবং শেখ হাসিনার সরকার ক্ষমতায় থেকেই বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে তিনি বাইপাস সড়কের পাশে প্রাকৃতিক বৃক্ষায়ন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান ও পুলিশ সুপার এস এম মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ